লোড হচ্ছে...
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের শিক্ষাক্রমের সাথে নতুন প্রযুক্তির যথেষ্ট সামঞ্জস্য নেই। ব্যবহারিক শিক্ষায় ঘাটতি রয়েছে। কোথাও যন্ত্রপাতি থাকলেও সেগুলো নিয়মিত ব্যবহার করা হয় না। যন্ত্রপাতি পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যেও দক্ষতার অভাব রয়েছে। এতে শিক্ষার্থীরা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করতে পারছেন না। বিশেষ করে প্রযুক্তিনির্ভর শিল্পকারখানায় কাজের জন্য যে ধরনের দক্ষতা প্রয়োজন, তা অর্জনের সুযোগ সীমিত হয়ে পড়ছে।
১৭ ঘণ্টা ২৫ মিনিট আগে


